ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
দুই পুলিশের এনকাউন্টার মামলার ৩৫ বছর পর ১১ পুলিশের যাবজ্জীবন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 11:48 PM

দুই পুলিশের এনকাউন্টার মামলার ৩৫ বছর পর ১১ পুলিশের যাবজ্জীবন

দুই পুলিশের এনকাউন্টার মামলার ৩৫ বছর পর ১১ পুলিশের যাবজ্জীবন

ভরতপুরে রাজা মানসিংহ ও তার দুই সহযোগী পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছিলেন ৩৫ বছরেরও বেশি সময় আগে। মঙ্গলবার (২১ জুলাই) ওই ঘটনায় মথুরার একটি আদালত ১১ জন পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সকলেই বর্তমানে অবসর প্রাপ্ত এবং এদের মধ্যে একজন উপ-পুলিশ সুপারও রয়েছেন।

ভারতের পেনাল কোড ১৮৯, ১৪৯ ও ৩০২ ধারায় এই রায় দেয়া হয়েছে। তবে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তিনজনকে খালাস দেয়া হয়েছে। ৩৫ আগের ওই মামলার রায় ঘোষণার আগেই কয়েকজন অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার রায় ঘোষণার আগে জামিনে থাকা ১৪ আসামি মথুরার জেলা জজ সাধনা রানী ঠাকুরের আদালতে আত্মসমর্পণ করেন এবং অভিযোগ প্রমাণ সাপেক্ষে তাদের ১১ জনকে দণ্ড দেন আদালত। তবে ৩ জনকে খালাস দেয়া হয়। এসব তথ্য জানান মথুরা জেলা প্রশাসনের কনসেল (counsel) শিভরাম সিংহ।

মামলা সূত্রে ভারতের গণমাধ্যমগুলো জানায়, ওই এনকাউন্টার ঘটনার আগের দিন, ১৯৮৫ সালের ২০ ফেব্রুয়ারি, দেগ থেকে সাতবারের স্বতন্ত্র এমএলএ মানসিংহ, তৎকালীন মূখ্যমন্ত্রী শিবচরন মাথুরের নির্বাচনী প্রস্তুতি সভামঞ্চ জিপ দিয়ে ধাক্কা মেরে ভেঙে ফেলেছিলেন এমন অভিযোগে সে সময়কার উপ-পুলিশ সুপারসহ প্রায় দেড় ডজন পুলিশ সদস্য তাদের ঘিরে ফেলে গুলি বর্ষণ করে।

ওই সময় কংগ্রেস থেকে মনোনীত প্রার্থী সাবেক আমলা ভিজেন্দ্রের পক্ষে নির্বাচনী প্রচারণায় ভরতপুরে ছিলেন মূখ্যমন্ত্রী মাথুরা। ওই জিপ হামলার পেছনের কারণ ছিল কংগ্রেস কর্মীরা মানসিংহের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছিল এবং ভেঙে ফেলেছিল। এই ঘটনায় মান সিংহের বিরুদ্ধে দেগ থানায় মামলা দায়ের করে পুলিশ। এরপর দিন, মান সিংহ তার সমর্থকদের নিয়ে তার নির্বাচনী এলাকায় র‍্যালি করার সময় কারফিউ বাস্তবায়নে রাস্তা ব্লক করে তাদের ওপর গুলি চালায় এবং এতে মান সিংহ ও তার দুই সহযোগী সুমার সিংহ ও হারি সিংহ নিহত হন। ওই সময় মানসিংহে শ্যালক বিজয় সিংহ গুলিবিদ্ধ না হলেও পুলিশ তাকে আহত করে ও থানায় নিয়ে আসে। পরে অবশ্য জনতার দাবির মুখে তাকে ছেড়ে দেয়া হয়।

এরপর পুলিশ সুপার বরাবর বিজয় সিংহ অভিযোগ করলে একটি এফআইআর দায়ের করে পুলিশ। তারপর রাজ্য সরকার এই মামলা তদন্তের দায়িত্ব দেয় দেশটির কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা সিবিআই'কে। সংস্থাটি ১৯৮৫ সালের ২৮ ফেব্রুয়ারি তদন্তভার বুঝে নেয় এবং জুলাইয়ে চার্জশিট দেয়। পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যের ভরতপুর জেলার ওই এনকাউন্টার ঘটনা পুরো রাজ্যজুড়ে কংগ্রেস মূখ্যমন্ত্রী শিবচরন মাথুরের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। প্রতিবাদের এই ধাক্কা দিল্লীতে লেগেছিল এবং মাথুরাকে রাজস্থান রাজ্যের মূখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতে হয়েছিল।


সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status