ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সাহাবউদ্দিন মেডিকেলকে কেন অনুমতি দেয়া হয়েছে, অধিদফতরকে মন্ত্রণালয়ের চিঠি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 10:41 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 22 July, 2020, 10:43 PM

সাহাবউদ্দিন মেডিকেলকে কেন অনুমতি দেয়া হয়েছে, অধিদফতরকে মন্ত্রণালয়ের চিঠি

সাহাবউদ্দিন মেডিকেলকে কেন অনুমতি দেয়া হয়েছে, অধিদফতরকে মন্ত্রণালয়ের চিঠি

লাইসেন্স নবায়ন ও সরেজমিনে পরিদর্শন ছাড়া সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার অনুমতি কেন দেয়া হয়েছে- তার ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য অধিদফতরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ করা হয়েছে তার তালিকাও জানতে চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে যেসব বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়নি সেসব প্রতিষ্ঠানেরও তালিকা চাওয়া হয়েছে ওই চিঠিতে।

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযান এবং কোভিড-১৯ সেবায় অনিয়ম, অবহেলা ও প্রতারণা অভিযোগ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার অধিদফতরের মহাপরিচালকের দফতরে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, রাজধানীর গুলশানে বেসরকারি সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৯ জুলাই র‌্যাবের পরিচালিত অভিযানে অনুমতি ছাড়াই করোনা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা এবং পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এ নিয়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status