ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
শৈলকুপায় ধর্ষণের শিকার ৯ বছরের শিশু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 11:57 PM

শৈলকুপায় ধর্ষণের শিকার ৯ বছরের শিশু

শৈলকুপায় ধর্ষণের শিকার ৯ বছরের শিশু

শৈলকুপা উপজেলার শাহা বাজপুর গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে রানা হোসেন (২২) কর্তৃক ৯ বছরের এক শিশু  ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে শিশুটি ধর্ষক রানার সাথে নিজ ঘরে মোবাইলে সিনেমা দেখছিল। সেই সুযোগে একা পেয়ে শিশুটিকে জোরপৃর্বক ধর্ষণ করে সে। এসময় অসুস্থ অবস্থায় শিশুটিকে ঘরে ফেলে রেখে রানা পালিয়ে যায়। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
এঘটনায় রাতেই ধর্ষিতার চাচা বাদি হয়ে শৈলকুপা থানায় একটি মামলা  দায়ের করেছেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ  জাহাঙ্গীর আলম জানান,   আসামীকে আটক করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই আটক করতে পারবো।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status