ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
এক দিনেই সরানো হলো দেড় হাজার বস্তা বর্জ্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 11:31 PM

 

এক দিনেই সরানো হলো দেড় হাজার বস্তা বর্জ্য

এক দিনেই সরানো হলো দেড় হাজার বস্তা বর্জ্য

কক্সবাজার সৈকতে ভেসে আসা বিপুল বর্জ্য সরাতে গতকাল বুধবার থেকে মাঠে নেমেছে জেলা প্রশাসন, সৈকতব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো। তাদের উদ্যোগে এক দিনেই সৈকত থেকে অপসারণ করা হয়েছে প্রায় দেড় হাজার বস্তা বর্জ্য। অপসারিত বর্জ্য পুড়িয়ে এবং মাটিতে পুঁতে ফেলা হচ্ছে।

আবহাওয়া অনুকূলে থাকায় গতকাল চার শতাধিক স্বেচ্ছাসেবক সৈকতের বর্জ্য অপসারণে অংশ নেন। কক্সবাজারের দরিয়ানগর সৈকত পয়েন্টে গতকাল কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তিনি জানান, প্রশাসন, সৈকতব্যবস্থাপনা কমিটি, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও পরিবেশবাদী সংগঠনগুলোর অংশগ্রহণে সৈকতের সব বর্জ্য সরিয়ে ফেলা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা প্রমুখ।

এনভায়রনমেন্ট পিপল শীর্ষক স্থানীয় পরিবেশবাদী সংগঠনের প্রধান রাশেদুল মজিদ বলেন, ‘আমরা স্থানীয় ১১টি পরিবেশবাদী সংগঠনের কয়েক শ কর্মী এখানে যোগ দিয়েছি।’ সৈকত সম্পূর্ণ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশকর্মী পারভেজ জানান, সবচেয়ে বেশি বর্জ্য জমা হয়েছে দরিয়ানগর থেকে প্যারাসেলিং পয়েন্ট পর্যন্ত। বিপুল বর্জ্য পরিষ্কারে হিমশিম খেতে হচ্ছে। গতকাল সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করে বেশির ভাগ আবর্জনা পরিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবারও তারা কাজ করবেন।

গত শনিবার রাত থেকে তিন দিন ধরে জোয়ারের পানিতে কক্সবাজার সৈকতে বিপুল পরিমাণ বর্জ্য ভেসে আসে। বর্জ্যের সঙ্গে ভেসে আসে সামুদ্রিক কচ্ছপ, সাপসহ বেশ কিছু সামুদ্রিক প্রাণীও। জেলা প্রশাসন বিষয়টি তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। গতকাল থেকে শুরু হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status