ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মুন্সিগঞ্জে নতুন ২০ জনের করোনা শনাক্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 11:19 PM

মুন্সিগঞ্জে নতুন ২০ জনের করোনা শনাক্ত

মুন্সিগঞ্জে নতুন ২০ জনের করোনা শনাক্ত

মুন্সিগঞ্জে নতুন করে ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪৯৭ জন। নতুন শনাক্ত ২০ জনের মধ্যে সদর উপজেলায় ৬ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২ জন, সিরাজদীখান উপজেলায় ৬ জন, লৌহজং উপজেলায় ৫ জন, শ্রীনগর উপজেলায় ১ জন রয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নেই। জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫৮। অন্যদিকে একই দিনে আরো ৪৬ জন সুস্থ হওয়ায় জেলায় করোনা জয়ীর সংখ্যা ১২২৪ জন।

এদিকে মুন্সিগঞ্জে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মুন্সিগঞ্জের ৬টি উপজেলায় করোনা সংক্রমণের বিস্তার করেছে। এ মুহূর্তে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, বুধবার প্রাপ্ত ১০৪টি নমুনা পরীক্ষার রিপোর্টে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৪৯৭ জন। মোট মৃতের সংখ্যা ৫৮ জন। সদর উপজেলায় ১০৪৪ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২৩৭ জন, সিরাজদীখান উপজেলায় ৩৯৮ জন, লৌহজং উপজেলায় ৩৩২ জন, শ্রীনগর উপজেলায় ২২৭ জন ও গজারিয়া উপজেলায় ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status