রাজধানীর পুরান ঢাকার আলুবাজারের বাল্ব কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত ৮টা ২২ মিনিটে আলুবাজারের সুরিটোলা স্কুলের পাশের একটি বাল্ব কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন বলেও জানিয়েছেন মাহফুজ রিবেন।