ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানে গাড়িবহরে হামলা, ৮ সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 11:04 PM

পাকিস্তানে গাড়িবহরে হামলা, ৮ সেনা নিহত

পাকিস্তানে গাড়িবহরে হামলা, ৮ সেনা নিহত

পাকিস্তানে পাঞ্জগুর জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন সেনা সদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী গিচাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা আরও জানায়, এখন পর্যন্ত এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার না করলেও এ ঘটনায় বেলুচ স্বাধীনতাকামী বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সেনা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত এক দশক ধরে বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের দমনে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে পাক সেনারা।

প্রায়সই পাক সেনাদের ওপর বেলুচ বিদ্রোহীরা হামলা চালিয়ে থাকে। বিশেষ করে বছরখানেকই ধরেই এসব হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলার প্রধান টার্গেটই মূলত পুলিশ-সেনাসহ নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

সূত্র: আল জাজিরা



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status