ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সিআএ’র কাছে তথ্য ফাঁস, মার্কিন গুপ্তচরকে ফাঁসিতে ঝোলালো ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 10:51 PM

সিআএ’র কাছে তথ্য ফাঁস, মার্কিন গুপ্তচরকে ফাঁসিতে ঝোলালো ইরান

সিআএ’র কাছে তথ্য ফাঁস, মার্কিন গুপ্তচরকে ফাঁসিতে ঝোলালো ইরান

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ –এর কাছে গোপন তথ্য বিক্রির দায়ে ফাঁসিতে ঝুলিয়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

মঙ্গলবার দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইল সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রেজা আসগারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস বিভাগে কাজ করতেন। আট বছর আগে তিনি অবসরে যান। অবসরে যাওয়ার পর থেকেই তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষে কাজ করতে শুরু করেন। ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি সংক্রান্ত যেসব তথ্য ছিল তা অর্থের বিনিময় সিআইএ’র কাছে বিক্রি করে দেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তিনি আরো জানান, ইরানের কুদস ফোর্সের শহীদ জেনারেল কাসেম সোলাইমানির অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহকারী মুসাভি মাজদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। কারণ আদালতের পক্ষ থেকে আদেশ আসার পরও অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে শিগগিরি মুসাভি মাজদের মৃত্যুদণ্ডও কার্যকর করা হবে। তার নাম তালিকাভুক্ত হয়েছে।

সূত্র: আল-জাজিরা
 

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status