ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সাবরিনার রিমান্ডের প্রথমদিন, পাওয়া গেলো অনেক উত্তর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 10:38 PM

সাবরিনার রিমান্ডের প্রথমদিন, পাওয়া গেলো অনেক উত্তর

সাবরিনার রিমান্ডের প্রথমদিন, পাওয়া গেলো অনেক উত্তর

রিমান্ডের প্রথম দিনে গোয়ান্দারের কাছে জেকেজির প্রতারণা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে করোনা টেস্ট নিয়ে প্রতারণার ঘটনায় গ্রেফতার ডা. সাবরিনা আরিফ চৌধুরী।

গোয়েন্দারা জানায়, জেকেজি কিভাবে লাইসেন্স ছাড়া কাজ ভাগিয়ে নিয়েছেন, কারা প্রতারণার কাজে সহযোগিতা করেছেন তাদের কথা স্বীকার করেছেন সাবরিনা।

আলোচিত ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। তাতে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে বলে আশা তদন্তকারী কর্মকর্তাদের।

এর আগে সাবরিনার বিরুদ্ধে প্রতারণার মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ডিবিকে। এরপর সোমবার রাতেই তাকে তেজগাঁও থানা থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

গতকাল চিফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেয়া হয় ডাক্তার সাবরিনাকে। শুনানি শেষে আদালত তাকে তিনদিনের রিমান্ড দেয়।

এছাড়া অভিযুক্ত ডা. সাবরিনা চৌধুরীও তার স্বামী আরিফ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট।

এ দিকে সাবরিনার অবৈধ সম্পদের ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status