ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বিয়ে করলেন ক্রিকেটার নামজুল হোসেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 9:43 PM

বিয়ে করলেন ক্রিকেটার নামজুল হোসেন

বিয়ে করলেন ক্রিকেটার নামজুল হোসেন

দুদিন আগেই দ্বিতীয় বিয়ে করেছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। এবার টাইগার আরেক ক্রিকেটারের বিয়ের খবর পাওয়া গেল। পবিত্র এই বন্ধনে আবদ্ধ হলেন নাজমুল হোসেন সৈকত। তার স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না।

শান্ত অবশ্য গত ১১ জুন বিয়ে করেছেন। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তার বিয়ে হয়। মেয়ের বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ানের মৃধা পারা গ্রাম। শান্তর বাড়ি পাশের গ্রাম রনহাটে।

এ প্রসঙ্গে বাঁহাতি এই ব্যাটসম্যান বাংলানিউজকে বলেন, ‘আমার স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। গত ১১ তারিখে বিকেলে বিয়ে হয়। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। আমাদের ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে। শুধু দুই পরিবারের লোক ছিল। সে এখন আমার বাসাতেই আছে। তার পড়াশুনা চালিয়ে যাবো। করোনার কারণে আপাতত আমরা রাজশাহীতেই আছি।’

অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসার ২১ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন ।


সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status