ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
আমার সঙ্গে রাত কাটালে দেবের নায়িকা বানাবো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 9:39 PM

আমার সঙ্গে রাত কাটালে দেবের নায়িকা বানাবো

আমার সঙ্গে রাত কাটালে দেবের নায়িকা বানাবো

রূপালি পর্দায় পা রাখার স্বপ্ন নিয়ে ছয় বছর আগে শোবিজে পা রাখেন বাংলাদেশের চাঁদপুরের মেয়ে শান্তা পাল। র‌্যাম্প মডেলিংয়ের পাশাপাশি এরই মধ্যে কাজ করেছেন নাটকেও। সম্প্রতি নাম লিখিয়েছেন তেলেগু একটি ছবিতেও। কাজের সুবাদে বাংলাদেশ-ভারতের বেশ ক’জন নির্মাতার সঙ্গে পরিচয় হয়েছে তার। ছবিতে কাজ দেওয়ার বিনিময়ে এই অভিনেত্রীকে এবার আপত্তিকর প্রস্তাব দিয়েছে টলিউডের পরিচালক রাজীব কুমার বিশ্বাস। এমনটাই জানিয়েছেন শান্তা পাল।

সাংবাদিকদের তিনি জানান, ফেসবুকের মাধ্যমে রাজিব কুমার বিশ্বাসের সঙ্গে তার পরিচয়। পরিচয়ের এক পর্যায়ে রাজিব জানান, তিনি টলিউডের খ্যাতনামা একজন পরিচালক। ‘ডেমোক্রেসি’ নামের একটি ছবি বানাচ্ছেন রাজিব। আর সেখানে জনপ্রিয় নায়ক দেবের বিপরীতে তাকে অভিনয়ের সুযোগ দেওয়া হবে। তবে শর্ত তার সঙ্গে একরাত হোটেলে থাকতে হবে। চেয়েছেন কিছু খোলামেলা ছবিও।

শান্তা পাল বলেন, রাজিবের সঙ্গে পরিচয় প্রায় দুই মাস হবে, শুধু হাই-হ্যালো। এরপর সে আমাকে জানায়, তিনি টলিউডের নামকরা একজন পরিচালক। এরপর সে আমাকে তার নতুন ছবির কথা বলে এবং এতে কাজ করার প্রস্তাব দেয়। এ পর্যন্ত সব কিছু ঠিক ছিল। কিন্তু যখন তার শর্তগুলো শুনলাম তখন তো আমি “থ”।

তিনি আরও বলেন, একজন পেশাদার পরিচালকের এমন নোংরা আচরণে ভীষণ অবাক হয়েছি। শুধু তাই নয়, তার প্রস্তাবে রাজি না হলে টলিউডের কোনো কাজ করার সুযোগও আমি পাবো না।

এই ছবির জন্য নাকি প্রথমে বনিকে (বনি সেনগুপ্ত) কাস্ট করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু আমার সঙ্গে দেবকে মানাবে ভেবে, দেবকে নিয়ে কাজটি করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া নায়িকা হিসেবে প্রথমে মাহির (মাহিয়া মাহি) কথা ভেবেছিলেন। কিন্তু আমার সঙ্গে কথা বলার পর তিনি এই ছবিতে নায়িকা হিসেবে আমাকে নেবেন বলে জানিয়েছেন। কিন্তু শর্ত তার সঙ্গে হোটেলে থাকতে হবে, তারপর সাইনিং। কিন্তু আমি যখন রাজি হইনি আর সবাইকে বিষয়টি জানিয়ে দেব বলেছি, তখন তিনি আমাকে ফেসবুকে ব্লক করে দিয়েছেন- বললেন এই অভিনেত্রী।

সবশেষে শান্তা বলেন, রাজিব বিশ্বাস আমার সঙ্গে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। উনি দেবের কথা বলে আমাকে রাজি করাতে চেয়েছিলেন। বিষয়টি নিয়ে ওপার বাংলার কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। বিমান চলাচল শুরু হলে টলিউডে গিয়ে রাজিবের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংগঠনে লিখিত অভিযোগ দেব। যতদূর জেনেছি, এমন ঘটনা সে এর আগেও অনেক মেয়ের সঙ্গে ঘটিয়েছে। তার হুমকির কারণে কেউ মুখ খোলার সাহস পায়নি। কিন্তু আমি চুপ থাকার মেয়ে না। আমি বিষয়টি নিয়ে লড়ব।

জানা গেছে, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে সংসার বেঁধেছিলেন রাজিব কুমার বিশ্বাস। তাদের একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। রাজিব নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘অমানুষ’, ‘পাগলু’, ‘খোকা ৪২০’, ‘পাওয়ার’ ইত্যাদি।

এদিকে, শান্তা পাল এশিয়া গ্লোবালে সেরা পাঁচে ছিলেন। বিউটিফুল আইজ খেতাবও অর্জন করেন এই অভিনেত্রী। শান্তা এরই মধ্যে তেলেগু ভাষার ছবি ‘ইয়ে রা লা ভা’তে কাজ করতে যাচ্ছেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অঙ্কুশ। ছবিটি পরিচালনা করছেন বিশ্বনাথ রাও।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status