ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
নেই ডিগ্রি, এমবিবিএস পরিচয়ে দেখতেন রোগী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 9:02 PM

নেই ডিগ্রি, এমবিবিএস পরিচয়ে দেখতেন রোগী

নেই ডিগ্রি, এমবিবিএস পরিচয়ে দেখতেন রোগী

পিজিটি (মেডিসিন), নিউরো মেডিসিন, বক্ষব্যাধি ও হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিচ্ছিলেন কামরুল হাসান। নামের সঙ্গে ব্যবহার করতেন এমবিবিএস উপাধি। অবশেষে পুলিশের হাতে ধরা খেলেন এই ভুয়া চিকিৎসক।

সোমবার দুপুরে নোয়াখালীর মাইজদী শহরের হাসপাতাল রোড হাউজিং এস্টেট এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে কামরুলকে আটক করে পুলিশ। আটক কামরুল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের হোসেন আহমদের ছেলে।

সুধারাম থানার ওসি নবীর হোসেন জানান, মাইজদী শহরের মাতৃছায়া হাসপাতালে রোগী দেখতেন কামরুল। অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে মাইজদী শহরের হাসপাতাল রোড হাউজিং এস্টেট এলাকায় কামরুলের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তিনি নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।

এর আগে ২০১৮ সালের ১২ নভেম্বর একই হাসপাতাল থেকে আরেক ভুয়া ডাক্তার আবুল কাশেমকে গ্রেফতার করে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status