ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
গেরিলার করোনা টেস্ট ও অতঃপর…
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 9:01 PM

গেরিলার করোনা টেস্ট ও অতঃপর…

গেরিলার করোনা টেস্ট ও অতঃপর…

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে বিপর্য সারাবিশ্ব। তাই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে প্রতিনিয়তই হচ্ছে করোনার পরীক্ষা। এবার সেই পরীক্ষার তালিকায় নাম উঠলো এক গরিলার। ৩২ বছর বয়সের ওই গরিলার নাম শাঙ্গো। কীভাবে এতো বড় গরিলাকে বসে এনে করোনার পরীক্ষা করা হলো তাই এখন চিন্তার বিষয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি শহরের চিড়িয়াখানায় এই ঘটনা ঘটেছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছেন শাঙ্গো। এমন খবর প্রকাশ করেছে জিনিউজ।

ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছে এক দৈত্যাকার গরিলা। তাকে ঘিরে রয়েছেন একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। কিন্তু গরিলার কোন জ্ঞান নেই এবং হাত ও পা শক্ত করে বাঁধা। কীভাবে এমন বিরাট আকারের গরিলাকে হাসপাতালের বেড নিয়ে আসা হলো- তা যেন এক রহস্য! এজন্য শুরু থেকেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকে যেন হিমশিম খেতে হয়েছে।

ওই খবরবে বলা হয়, এর কয়েক দিন আগে নিজ ভাই বার্নির সঙ্গে হাতাহাতি করে শাঙ্গো। শরীরের একাধিক জায়গায় চোট পায় শাঙ্গো। বার্নিও আহত হয়। তবে তার চোট অতটা গুরুতর নয়। এরপরই শাঙ্গোকে চিকিৎসার হাসপাতালে নেয়া হয়। এরপর একে একে এক্স-রে, আলট্রাসাউন্ড, টিবি টেস্ট করানো হয়। এ সময় চিকিৎসকরা তার করোনা টেস্টও করার সিদ্ধান্ত নেন। কারণ কয়েকদিন আগেই জ্বরে ভুগেছিল শাঙ্গো। কিন্তু বিশালাকার গরিলার করোনা টেস্ট করতে গিয়ে হিমশিম খান ডাক্তাররা। তবে শাঙ্গোর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।

চিকিৎসকরা জানান, শাঙ্গোর শরীরের কোনো হাড় ভাঙেনি। তবে কিছু জায়গায় গুরুতর চোট রয়েছে। সেগুলো সারতে সময় লাগবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status