ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশে করোনার টিকার তৃতীয় ট্রায়াল চালাতে চায় চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 7:11 PM

বাংলাদেশে করোনার টিকার তৃতীয় ট্রায়াল চালাতে চায় চীন

বাংলাদেশে করোনার টিকার তৃতীয় ট্রায়াল চালাতে চায় চীন

বাংলাদেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চালানোর পরিকল্পনা করছে চীন। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীনের সুপরিচিত সিনোফার্ম ও ন্যাশনাল বায়োটেক তৃতীয় ধাপের ট্রায়ালে ৪০ হাজার মানুষকে পরীক্ষামূলক করোনার টিকা দিতে চাচ্ছে। এর জন্য প্রতিষ্ঠান দুটি দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সহযোগিতা চেয়েছে।


গত মাসে চীনের করোনার টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে পরিচালনার কথা জানানো হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেছিলেন, ‘সম্ভাব্য করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল চীনা কর্তৃপক্ষ বাংলাদেশে চালাতে পারে।’

বিশ্বে করোনাভাইরাসের ১৮টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর মধ্যে সাতটিই চীনের। দেশটির সরকারি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম টিকার ব্যাপক উৎপাদনের জন্য ইতোমধ্যে উহানে তাদের প্ল্যান্ট নির্মাণ শেষ করেছে।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status