ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
মনে হয়েছিল সব বোধ হয় শেষ হয়ে গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 7:01 PM

মনে হয়েছিল সব বোধ হয় শেষ হয়ে গেল

মনে হয়েছিল সব বোধ হয় শেষ হয়ে গেল

প্রথমবারের মত বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছিল ইংল্যান্ড।  ঠিক এক বছর আগে আজকের দিনে রুদ্ধশ্বাস ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ইংল্যান্ড। সুপার ওভারে দুদলের রান সমান থাকায় বেশি বাউন্ডারি মারার জন্য চ্যাম্পিয়ন হয় ইংলিশরা।

বিশ্বকাপ জেতার বর্ষপূর্তিতে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান বলেছেন, জেতার ব্যাপারে শুরু থেকে তিনি আশাবাদী থাকলেও, এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল, আর হয়তো হল না।

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক বলেন, ‘আমি প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু এক মুহূর্তে মনে হয়েছিল হয়তো ম্যাচটা আমরা হেরে যাব। তখন জিমি নিশাম বল করছিল বেন স্টোকসকে। নিশামের স্লোয়ার ডেলিভারি লং অনে তুলে মারে স্টোকস। বল বাতাসে ছিল অনেকক্ষণ। বল যত দূরে পাঠাতে চেয়েছিল স্টোকস, ততটা দূরে বল পৌঁছায়নি। তখনই আমার মনে হয়েছিল সব বোধ হয় শেষ হয়ে গেল’। ম্যাচ জিততে হলে ইংল্যান্ডের তখনও দরকার ছিল ১৫ রান।

৪৯তম ওভারের চতুর্থ বলে স্টোকসের মারা শট কিউই তারকা ট্রেন্ট বোল্ট ক্যাচ নিলেও শরীরের ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারি লাইনে পা দিয়ে ফেলেছিলেন বোল্ট। ফলে আউট হননি স্টোকস। আম্পায়াররা ছয় রান দিয়েছিলেন। সুপার ওভারে ম্যাচ নিয়ে যান স্টোকস। সেখানেও টাই হওয়ায় বেশি বাউন্ডারি মারার সুবাদে বিশ্বকাপ ঘরে তোলে ইংল্যান্ড।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status