ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
এনু-রুপমের ৯১ অ্যাকাউন্টে ২শ’ কোটি টাকা লেনদেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 6:56 PM

এনু-রুপমের ৯১ অ্যাকাউন্টে ২শ’ কোটি টাকা লেনদেন

এনু-রুপমের ৯১ অ্যাকাউন্টে ২শ’ কোটি টাকা লেনদেন

ক্যাসিনোকাণ্ডের আলোচিত দুই ভাই এনু-রুপমের ৯১টি অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয়গোপাল সরকারের হাত ধরে ক্যাসিনো বাণিজ্যে এসেই ২০টি বাড়ি ও ১২৮টি ফ্ল্যাটের মালিক বনে যায় আওয়ামী লীগের বহিষ্কৃত দুই নেতা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে জয়গোপালকে গ্রেফতারের কথা জানিয়ে সিআইডি বলে, এক সপ্তাহের মধ্যেই এনু-রুপনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের চারটি মামলায় চার্জশিট দেয়া হবে।

গেল বছর সেপ্টেম্বরে হওয়া ক্যাসিনোবিরোধী অভিযানে পুরান ঢাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা দুই ভাই এনু-রুপনের অঢেল সম্পদের খোঁজ মেলে। সিআইডি বলছে, মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক স্বর্ণ ব্যবসায়ী জয়গোপাল সরকারের হাত ধরে ২০১৪ সালে জুয়া ব্যবসায় নামে ক্যাসিনো ব্রাদার নামে পরিচিত এনু-রুপন। ৯ মাস গা ঢাকা দিয়ে থাকার পর তাকে পুরান ঢাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদে ক্যাসিনো বাণিজ্যের আরো অজানা তথ্য জানা যাবে বলে আশা করছে সংস্থাটি।

সিআইডি'র অর্গানাইজের ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, ওয়ান্ডারার্স ক্লাবের অভিযানে যাদেরকে আমরা ধরেছি; বেশ কিছু এজেন্ট ধরেছি। তাদেরকেও চার্জশিট করা হচ্ছে, এরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে এবং ১৬৪ ধারা জয়গোপালের নাম এসেছে।

সিআইডি জানাচ্ছে জয়গোপালের হাত ধরে মাত্র পাঁচ বছরে ১২৮টি ফ্ল্যাট, ২০টি বাড়ির মালিক হয় এনু-রুপন। ৯১টি ব্যাংক হিসাবে লেনদনে করেছেন ২০০ কোটি টাকার বেশি। এখনো এসব একাউন্টে আছে ১৯ কোটি টাকা। তদন্ত শেষে মানিল্ডারিং আইনে হওয়া ৫টি মামলার চারটির অভিযোগপত্র দেয়া হবে এক সপ্তাহের মধ্যেই।

ক্যাসিনোকাণ্ডের মোট ১১টি মামলা তদন্ত করছে সিআইডি।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status