ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রামে করোনায় নারী চিকিৎসকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 4:24 PM

চট্টগ্রামে করোনায় নারী চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনায় নারী চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইরিন জামান (৩৬) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মারা যান। তিনি বিএমএ চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মইজ্জুল আকবর চৌধুরীর স্ত্রী।

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ডা. আইরিন জামান করোনাভাইরাসে আক্রান্ত হলেও পরবর্তী পরীক্ষায় তাঁর ফল নেগেটিভ এসেছে। কিন্তু করোনায় তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টা ৪০ মিনিটে তিনি মারা গেছেন।

ডা. আইরিন জামান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গাইনি বিভাগে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চমেক হাসপাতালে এমএস (গাইনি) করেছিলেন।  

জানা গেছে, গত কিছুদিন আগে জ্বর হয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে ডায়রিয়াও হয়েছিল। মা ও শিশু হাসপাতালের আইসিইউ থেকে কয়েক দিন আগে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করলেন।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status