ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
করোনা প্রতিরোধ ক্ষমতা মাত্র কয়েক মাস টেকে: গবেষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 1:10 PM

করোনা প্রতিরোধ ক্ষমতা মাত্র কয়েক মাস টেকে: গবেষণা

করোনা প্রতিরোধ ক্ষমতা মাত্র কয়েক মাস টেকে: গবেষণা

করোনায় আক্রান্তদের পরবর্তী সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা মাত্র কয়েক মাস টেকে বলে ব্রিটেনের এক গবেষণায় বলা হয়েছে।

ভাইরাসটিতে সংক্রমিতদের শরীরে তৈরি অ্যান্টিবডি পরবর্তীতে তাদের সুরক্ষা দেবে বলে যে আশার কথা বলা হচ্ছে, তাতে জল ঢেলে দিলেন গবেষকরা।

তার মানে এই দাঁড়ায় যে, আক্রান্তরা কয়েক মাস পর আবার আক্রান্ত হতে পারেন।

প্রতি বছরই আক্রান্ত হতে পারেন একই ব্যক্তি, যতক্ষণ না পর্যন্ত একটি টিকা আসে। তবে টিকাও তাদের নিশ্চিত সুরক্ষা দেবে কিনা তা নিয়েও সংশয়ে রয়েছেন গবেষকরা।

লন্ডনের কিংস কলেজের এ গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন ড. কেটি ডোরস। তিনি বলেন, আক্রান্ত হওয়ার পর মানুষের দেহে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জেতার মতো পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু অল্পসময়ের মধ্যেই সেটি হ্রাস পেতে থাকে।

তিনি আরও বলেন, আপনি কতটা লড়াই করতে পেরেছিলেন তার ওপরও অ্যান্টিবডি কতদিন শরীরে স্থায়ী হবে তা নির্ভর করে।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এমন ৯০ জনের বেশি মানুষের প্রতিরোধ ক্ষমতা কীভাবে সাড়া দিচ্ছে তা পরীক্ষা করে দেখা গেছে, রোগের লক্ষণ দেখা দেয়ার তিন সপ্তাহ পর শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি সবচেয়ে বেশি কার্যকর থাকে এবং তার পর দ্রুত তা কমে যেতে শুরু করে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, রক্ত পরীক্ষায় দেখা গেছে– উপসর্গ দেখা দেয়ার পর ভাইরাসের সঙ্গে লড়াই চূড়ান্ত পর্যায়ে থাকার সময় ৬০ শতাংশ মানুষের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু সুস্থ হওয়ার তিন মাস পর মাত্র ১৭ শতাংশ মানুষের দেহে সেই অ্যান্টিবডি থাকে।

বেশিরভাগের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্টিবডির মাত্রা ২৩ গুণ পর্যন্ত কমে যায়। এমনকি কয়েকজনের রক্তে অ্যান্টিবডি শনাক্ত পর্যন্ত করা যায়নি।

সময়ের সঙ্গে সঙ্গে ‘হার্ড ইমিউনিটি’ ঠিক কতটা কার্যকর সুরক্ষা দিতে পারবে সে প্রশ্নের সন্ধানে এবং টিকা উন্নয়নের জন্য এ গবেষণা তাৎপর্যপূর্ণ।

ড. ডোরস বলেন, সংক্রমিত হলে মানুষের দেহে অ্যান্টিবডি রোগ প্রতিরোধে সক্রিয় হয়ে ওঠে। কিন্তু যদি সংক্রমিত হওয়ার পর শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি মাত্র দুই থেকে তিন মাস স্থায়ী হয় এবং তার পর হ্রাস পায়, তবে টিকা দেয়া হলেও সম্ভবত একই অবস্থা হবে।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status