ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
প্রাণ বাঁচাতে ছাগলের ঘরে বাঘ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 12:04 AM

প্রাণ বাঁচাতে ছাগলের ঘরে বাঘ

প্রাণ বাঁচাতে ছাগলের ঘরে বাঘ

বন্যার পানি থেকে প্রাণ বাঁচাতে ছাগলের ঘরে আশ্রয় নিতে হয়েছে একটি রয়েল বেঙ্গল টাইগারকে।

এনডিটিভি বলছে, ভারতের আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে মানুষের চেয়েও বেশি বিপদগ্রস্ত বন্য পশুরা।

বিশাল এলাকাজুড়ে বন্যার পানি থাকায় পশুদের থাকার জায়গা ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের অনেক পশুই অসহায় হয়ে পড়েছে। বানের পানি থেকে বাঁচতে উঁচু জায়গার খোঁজে বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে পশুরা।

এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, ছাগলের জন্য তৈরি চালায় ঢুকে পড়েছে একটি বাঘ। বন্যার পানি বাড়ার সাথে সাথে কেবল তার মাথা ও পেছনের অংশটি দেখা যাচ্ছে।

কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের প্রায় ৯৫ ভাগ পানিতে প্লাবিত হয়েছে, যেখানে বাঘ, হাতি ও অন্যান্য প্রাণিদের এলাকা।

বাঘটিকে সংরক্ষণ ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে উদ্যানের পরিচালক পি শিবকুমার। নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী কাজিরাঙ্গা উদ্যানে প্রায় ১১৮টি বাঘ রয়েছে।

এর আগে ২০১৯ সালের একই সময়ে বন্যা থেকে বাঁচতে মানুষের ঘরের মধ্যে ঢুকে একটি বিছানা দখল করে বসেছিলো ক্লান্ত বাঘ। তখন ঘুম পাড়ানি বন্দুক দিয়ে বাঘটিকে সেখান থেকে বের করতে হয়।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status