ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ছেলেদের দলে মেয়ে উইকেটকিপার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 11:53 PM

ছেলেদের দলে মেয়ে উইকেটকিপার!

ছেলেদের দলে মেয়ে উইকেটকিপার!

ক্রিকেটবিশ্বে তোলপাড় ঘটে গেল একটি ঘটনায়। তা হলো নারী হয়েও পুরুষ দলে খেলেছেন একজন। এমন ঘটনা ঘটেছে জার্মানিতে। ছেলেদের টি-টেন লিগে উইকেট কিপিং করেছেন শারণ্যা সদারঙ্গা, তার সঙ্গে দলে খেলেছেন তার স্বামীও।

সদ্য ২৫ বছরে পা দেওয়া শারণ্যাকে মাঠে সকলেই শারু নামে চেনে। শারু বলেন, আমি কুমারফেল্ডার স্পোর্টসভেরেন (কেএসভি) ক্লাবের কাছে কৃতজ্ঞ তারা আমাকে এই টি-টেন লিগে খেলার সুযোগ দিয়েছে। এই লিগে শারণ্যার দল চ্যাম্পিয়ন হয়েছে। মাত্র ৬ টি ম্যাচে উইকেটের পিছনে ৮টি ডিসমিসাল করেছেন শারণ্যা। টুর্নামেন্টে যা সবচেয়ে বেশি। এরপর তিনি জার্মান জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন।

এর আগে কর্নাটকের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলেছিলেন শারণ্যা। ক্রিকেট শেখা শুরু করেন কর্নাটক ইন্সটিটিউট অফ ক্রিকেটে। তার কথায় সেখানকার কোচ মোহাম্মদ নাসিরুদ্দিন আর 'মাসুদ স্যার'  তাকে  ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছিলেন।
 
উল্লেখ্য ইংল্যান্ড ছাড়া ইউরোপের বেশিরভাগ ক্রিকেট দল আসলে এশিয়ান বংশোদ্ভুত ক্রিকেটারদের নিয়ে তৈরি। শারণ্যার কেএসভি ক্লাবও তাই। কিছু মানুষ ফুটবলের দেশ জার্মানিতে ক্রিকেট জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছে। যাদের বেশিরভাগই এশিয়ান।
সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status