ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, অত:পর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 11:28 PM

ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, অত:পরins class=

ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, অত:পর

দীর্ঘদিন ধরে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর অন্তরঙ্গ মূহূর্তের ছবি দেখিয়ে টাকা দাবি করেন শিক্ষিকা। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহননের পথ বেঁচে নেয় ছাত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের কোন্নগর অরবিন্দ রোডের চড়কতলা এলাকায়। ১৮ বছর বয়সী ওই ছাত্রীর নাম শুভশ্রী বর্মন।

স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, এ ঘটনায় ছাত্রীর বাবা ওই শিক্ষিকার বিরুদ্ধে উত্তরপাড়া থানায় জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন।

শুভশ্রী বর্মন কোন্নগর চড়কতলার বাসিন্দা। সে বঙ্গবাসী কলেজের বিএসসি প্রথম বর্ষের ছাত্রী। গত ৩০ জুন শুভশ্রী কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত সোমবার তার মৃত্যু হয়। মেয়ের এমন মৃত্যুতে সুখেন বর্মন স্থানীয় একটি স্কুলের এক প্যারাটিচারকে দায়ী করেছেন। তনয়া ঘোষ নামে ওই শিক্ষিকার কাছে গত চার বছর ধরে প্রাইভেট পড়তো মেয়েটি।

সুখেনের অভিযোগ, এই চার বছর ধরে ওই শিক্ষিকা মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করে। অনেক রাত পর্যন্ত ওই শিক্ষিকা ছাত্রীর সঙ্গে মোবাইলে চ্যাটও করত। মেয়ে সম্পর্ক রাখতে না চাওয়ায় শিক্ষিকা তার আপত্তিকর ছবি ফেসবুক, ইউটিউবে ছেড়ে দেবে বলে তাকে ভয় দেখাতে শুরু করে। মাঝেমাঝেই শিক্ষিকা ওই ছাত্রীর কাছে টাকা দাবি করত।
    


সম্পাদনা: তাহের রাব্বী
         

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status