ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মাদকের টাকার জন্য বিধবা মা'কে মারধর, যুবকের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 July, 2020, 11:07 PM

মাদকের টাকার জন্য বিধবা মা'কে মারধর, যুবকের কারাদণ্ড

মাদকের টাকার জন্য বিধবা মা'কে মারধর, যুবকের কারাদণ্ড

ওই নারীর কাছে মাদক সেবনের জন্য প্রতিদিনই টাকা চাইতো তার ছেলে

টাঙ্গাইলের মধুপুরে এক নারীর অভিযোগে তার মাদকাসক্ত ছেলে শামীম হোসেনকে (২০) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. এ. করিম এ দণ্ডাদেশ দেন।

পুলিশ জানায়, স্বামীহারা ওই নারীর কাছে মাদক সেবনের জন্য প্রতিদিনই টাকা চাইতো তার ছেলে শামীম। দিতে না পারলেই তাকে মারধর করেতো ছেলে। অত্যচারে অতিষ্ঠ হয়ে রবিবার বিকেলে তিনি স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সোমবার মাদকাসক্ত শামীমকে গ্রেফতার করে।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল ঢাকা ট্রিবিউনকে বলেন, অভিযোগ পেয়ে মাদকাসক্ত শামীমকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status