ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
শুল্ক ফাঁকি দেয়ায় বেনাপোলে তিন কর্মকর্তা বরখাস্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 July, 2020, 10:57 PM

শুল্ক ফাঁকি দেয়ায় বেনাপোলে তিন কর্মকর্তা বরখাস্ত

শুল্ক ফাঁকি দেয়ায় বেনাপোলে তিন কর্মকর্তা বরখাস্ত

যশোরের বেনাপোল কাস্টম হাউসের তিন শুল্ক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারত থেকে আমদানি করা ইলেকট্রনিকস পণ্যের প্রায় ৩০ লাখ টাকা শুল্ক ফাঁকি দিতে সহযোগিতার অভিযোগে ওই তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া রাজস্ব ফাঁকিতে সহায়তা করায় দুটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হয়েছে।

৮ জুলাই বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওই শুল্ক কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত এবং দুটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করেন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. নেয়ামুল ইসলাম করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা নাশিদুল হক, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আশাদুল্লাহ ও ইবনে নোমান। লাইসেন্স বাতিল হওয়া সিঅ্যান্ডএফ এজেন্ট দুটি হলো বেনাপোলের ‘মদিনা এন্টারপ্রাইজ’ ও ‘মাহিবি এন্টারপ্রাইজ’।

কাস্টম হাউস সূত্র জানা গেছে, ঢাকার প্রতিষ্ঠান ‘আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ’ গত ফেব্রুয়ারি মাসে ভারত থেকে ৬৬৫ প্যাকেজ ইলেকট্রনিকস পণ্য আমদানি করে। কিন্তু সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট কৌশলে একজন রাজস্ব কর্মকর্তা ও দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে ম্যানেজ করে পণ্যের চালানটি গোপনে খালাস করে। পরে কর্মকর্তারা জানতে পারেন, চালানে বড় ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে।

অতিরিক্ত কমিশনার মো. নেয়ামুল ইসলাম ২ জুলাই বিষয়টি জানতে পেরে চালানটির চার ট্রাক পণ্য আটকের নির্দেশ দেন। কিন্তু তার এক মাস আগে গত ২ জুন তিন রাজস্ব কর্মকর্তার সহযোগিতায় ট্রাকগুলো ছেড়ে দেয়া হয়। ফলে সরকার প্রায় ৩০ লাখ টাকার রাজস্ববঞ্চিত হয়। ট্রাক আটকের বিষয়ে তারা অতিরিক্ত কমিশনারের নির্দেশনা পালনে গড়িমসি করতে থাকেন। পরে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় ওই তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে রাজস্ব ফাঁকির অভিযোগে দুই সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়।

বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. নেয়ামুল ইসলাম বলেন, বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড পাঠানো হবে।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status