ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনা: ভারতে একদিনে আক্রান্ত ২২ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 1:08 PM

করোনা: ভারতে একদিনে আক্রান্ত  ২২ হাজার

করোনা: ভারতে একদিনে আক্রান্ত ২২ হাজার

ভারতে করোনা রোগী ৬ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে, একদিনে আক্রান্ত ২২ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানায়।

বৃহস্পতিবার (২ জুলাই) আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৯০৩ জন। শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় তা এক লাফে হয়ে গেলো ২২ হাজার ৭৭১ জন। আজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রথম একদিনে করোনা শনাক্ত ২২ হাজার পেরিয়ে গেছে। মোট আক্রান্ত ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন। একই সময়ে আরও ৪৪২ জনের মৃত্যুতে তা বেড়ে হয়েছে ১৮ হাজার ৬৫৫ জন।


একদিনে সুস্থ হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ, মোট ৩ লাখ ৯৪ হাজার ২২৭ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৬০.৮০ শতাংশ। এখনও সক্রিয় করোনা রোগী ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন।

মহারাষ্ট্রের রেকর্ড ৬ হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছেন শুক্রবার, মোট ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন। নতুন করে ১৯৮ জনের মৃত্যুতে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬ জনে। গতকাল আক্রান্তের সংখ্যা এক লাখ অতিক্রম করেছে তামিলনাড়ুতে। একদিনে ৪ হাজার ৩২৯ জনের পজিটিভ হয়েছে এই রাজ্যে, মোট মৃত্যু ১ হাজার ৩৮৫ জন।

প্রতিবেশি রাজ্য কর্নাটকে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৬৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে, মোট ১৯ হাজার ৭১০ জন। মৃত্যু হয়েছে ২১ জনের। রাজ্যে একদিনে রেকর্ড ১ হাজার ৫০২ জনের করোনা হয়েছিল গত বৃহস্পতিবার।

গত সপ্তাহে দৈনিক আক্রান্তের রেকর্ড গড়া দিল্লিতে কোভিড রোগীর সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত রাজধানীতে মৃত্যু ২ হাজার ৯২৩ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status