ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মিয়ানমারে অপারেশন ক্লিয়ারেন্সে চার দেশের গভীর উদ্বেগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 9:30 AM

মিয়ানমারে অপারেশন ক্লিয়ারেন্সে চার দেশের গভীর উদ্বেগ

মিয়ানমারে অপারেশন ক্লিয়ারেন্সে চার দেশের গভীর উদ্বেগ

মিয়ানমারের রাখাইন ও চীন প্রদেশে সামরিক বাহিনীর অপারেশন ক্লিয়ারেন্সের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চার দেশের রাষ্ট্রদূতরা। মিয়ানমারে নিযুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা শনিবার যৌথ এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, অতীতে এ ধরনের অপারেশনে সাধারণ মানুষের প্রতি অসামঞ্জস্য আচরণের বিষয়ে আমরা সচেতন আছি। এ ধরনের অপারেশনের সময়ে মানবাধিকার সংগঠনগুলোর সেখানে প্রবেশাধিকার থাকা উচিত। বিশেষ করে কোভিড-১৯ ও বর্ষা মৌসুম বিবেচনায় এ সংগঠনগুলোর ডাকে সাড়া দেয়া দরকার।

বিবৃতিতে সাধারণ মানুষের জানমাল ও জীবনযাপনের নিরাপত্তা অগ্রাধিকার দিতে সব পক্ষকে অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, রাখাইনের কুয়াকটান গ্রামের বাসিন্দাদের গ্রেফতার, তাদের ওপর বোমাবর্ষণ ও সহায়-সম্পদ পুড়িয়ে দেয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তারা বলেন, রাখাইন ও চীন প্রদেশে সহিংসতায় সাধারণ মানুষ ক্ষত বয়ে বেড়াচ্ছে। সেনাসদস্যদের নিয়ন্ত্রকদের আলোচনা এখন জরুরি হয়ে পড়েছে। আন্তর্জাতিক আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে মিয়ানমার সেনাবাহিনী বাধ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status