ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
আলাস্কার কাছে রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া যুক্তরাষ্ট্রের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 4:51 PM

আলাস্কার কাছে রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া যুক্তরাষ্ট্রের

আলাস্কার কাছে রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান শনিবার আলাস্কা উপকূলের কাছের রাশিয়ার চারটি যুদ্ধবিমানকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে। মার্কিন কমান্ডাররা একথা জানান। খবর এএফপি’র।

মার্কিন কমান্ডাররা আরো বলেন, রাশিয়ার তু-১৪২ নামের এসব যুদ্ধবিমান আলাস্কার আলিউশিয়ান দ্বীপপুঞ্জের ৬৫ নটিক্যাল মাইলের ভিতরে প্রবেশ করে আট ঘণ্টা ধরে আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) ‘ঘোরাফেরা’ করছিল।

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) টুইটার বার্তায় জানায়, তবে বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় অবস্থান করতে দেখা গেছে। তারা যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি।

এডিআইজেড আকাশসীমায় বন্ধুপ্রতিম দেশগুলোর বিমানবাহিনীর মাধ্যমে এয়ার ট্রাফিক পর্যবেক্ষণ করে থাকে।

এ নিয়ে চলতি মাসে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান আলাস্কার কাছে রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া করলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status