ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মিয়ানমারের রাখাইনে আবারও পালাচ্ছে হাজারও মানুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 4:46 PM

মিয়ানমারের রাখাইনে আবারও পালাচ্ছে হাজারও মানুষ

মিয়ানমারের রাখাইনে আবারও পালাচ্ছে হাজারও মানুষ

মিয়ানমারের রাখাইনে আবারও সেনা অভিযানের শঙ্কায় ভিটেমাটি ছেড়ে পালাতে শুরু করেছে হাজারও মানুষ। ডজনখানেক গ্রাম-প্রধানকে সাবধান করে স্থানীয় এক প্রশাসক চিঠি দেয়ার পর শুরু হয় এ অস্থিরতা। এক আইনপ্রণেতা আর মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতে, রোববার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার গ্রাম খালি করার নির্দেশ বিষয়ক একটি চিঠি পান গ্রাম-প্রধানরা। রাথেডং জেলা প্রশাসকের স্বাক্ষর সম্বলিত চিঠিটিতে, আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা বলা হয়। এজন্য আপাতত সরে যেতে বলা হয় গ্রামবাসীদের। চিঠির সত্যতা নিশ্চিত করেছে রয়টার্স।

সেনাবাহিনী নিয়ন্ত্রিত সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মিন থান জানান, ডজনখানেক নয়, কয়েকটি গ্রামে এক সপ্তাহ চলবে এ অভিযান। এসময় গ্রামে থেকে যাওয়া বাসিন্দাদের আরাকান আর্মির সদস্য বলেই ধরে নেবে সেনারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status