ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
করোনায় মারা গেলেন সাবেক এমপি শাহজাহান আলী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 3:32 PM

করোনায় মারা গেলেন সাবেক এমপি শাহজাহান আলী

করোনায় মারা গেলেন সাবেক এমপি শাহজাহান আলী

জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান তালুকদার মারা গেছেন। রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

শাহজাহান আলী গত ২১ জুন করোনা আক্রান্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ২৪ জুন তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে জাতীয় পার্টি চেয়ারম্যারের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী নিশ্চিত করেছেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের বাসিন্দা।

শাহজাহান আলী ১৯৮৮-৯০ সালে জাতীয় পার্টি থেকে বগুড়া ৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুদীর্ঘ কর্মজীবনের তিনি স্কুল, কলেজ, মাদরাসাসহ কমপক্ষে অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে শাহজাহান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, প্রয়াত শাহজাহান তালুকদার ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত অনুরাগী। গণমানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন তিনি। হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তার অবদান অক্ষয় হয়ে থাকবে। শাহজাহান তালুকদার-এর মৃত্যুতে জাতীয় পার্টি এক আদর্শবান নেতাকে হারাল।

জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান তালুকদারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status