ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 3:38 PM

যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় যমুনার পানি তিনগুণ বৃদ্ধি পেয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে যমুনার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গত ২৪ ঘন্টার ব্যবধানে পানি বেড়ে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে এগারোটার সময় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালপুরের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে দ্রুতগতিতে পানি বৃদ্ধির কারণে নদীপাড়ের নিম্নাঞ্চলের ফসলি জমি, বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে এবং প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে পানি ঢুকে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে মেলান্দহের মাহমুদপুর টু ইসলামপুরের উলিয়া সড়ক যোগাযোগ।

পানির তীব্র স্রোতে দেওয়ানগঞ্জের মণ্ডল বাজার এলাকায় ২৫ মিটার সড়ক ভেঙে পড়ায় দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। পানিবন্দি মানুষজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে দ্বিগবিদিক ছোটাছুটি করছে।

এদিকে জেলা প্রশাসন বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ সকালে জানান, যমুনায় দ্রুত গতিতে পানি বাড়ছে। সেই সঙ্গে ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীরও পানি বাড়ছে। বন্যা মোকাবিলায় পাউবোর কর্মীরা প্রস্তত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status