ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটি হারার পরই নিশ্চিত হয়ে যায় লিভারপুলের শিরোপা। নিজেদের পরবর্তী ম্যাচে এবারের শিরোপাজয়ী ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে টেবিলের দুইয়ে থাকা ম্যানসিটি। এই ম্যাচে নতুন চ্যাম্পিয়নদের ‘গার্ড অব অনার’ দেবে সিটিজেনরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। আগামী বৃহস্পতিবার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সোয়া একটায় ম্যাচটি শুরু হবে।
ইপিএলের গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন ম্যান সিটি। বর্তমানে তারা রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। গত বৃহস্পতিবার চেলসির মাঠে গার্দিওলার দল হেরে গেলে লিভারপুলের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয়। অপেক্ষার দীর্ঘ ৩০ বছর পর দলটি ঘরে তোলে আরেকটি লিগ শিরোপা।
লিগের সাত ম্যাচ বাকি থাকতে শিরোপা জিতেছে লিভারপুল, যা একটি রেকর্ড। এমন দল ‘গার্ড অব অনার’ পাওয়ার যোগ্য দাবিদার বলে মনে করেন গার্দিওলা। তিনি বলেন, ‘অবশ্যই আমরা লিভারপুলকে গার্ড অব অনার দিব। তারা আমাদের এখানে খেলতে আসলে আমরা তাদের অভিবাদন জানাব, এটা তাদের প্রাপ্য।