ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রাতে মাঠে নামবেন রোনালদো, কাল মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 8:21 PM

রাতে মাঠে নামবেন রোনালদো, কাল মেসি

রাতে মাঠে নামবেন রোনালদো, কাল মেসি

মহামারি করোনাভাইরাসের সংকট কাটিয়ে মাঠে ফিরছে ফুটবল। ২৪ ঘণ্টার ব্যবধানে মাঠে নামবেন বিশ্বফুটবলের সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। আজ রাতে ইতালিতে ফুটবল শুরু হবে জুভেন্টাস-এসি মিলান ম্যাচ দিয়ে। তুরিনে ইতালিয়ান কাপ সেমিফাইনালে জুভেন্টাসের সেরা তাস যথারীতি ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি কাল লা লিগায় বার্সেলোনার লড়াই মায়োরকার সঙ্গে, যেখানে প্রায় তিন মাস পরে খেলবেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

তুরিনে ইতালিয়ান কাপে দুদলের প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। জুভেন্টাস শেষরক্ষা করে রোনালদোর পেনাল্টিতে। অবশ্য চোট থাকায় আজ খেলছেন না জ্বালাতন ইব্রাহিমোভিচ ।

এদিকে স্পেনের লিগ খেতাব জিততে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বার্সা আর রিয়াল মাদ্রিদের। মেসিরা এগিয়ে মাত্র দুই পয়েন্টে। যেকোনও সময় তাদের ধরে ফেলতে পারে দু’নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ।

মেসি নিজে বলেছেন, করোনা নিয়ে তিনি আতঙ্কিত নন। বরং আবার ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন। বার্সার সুবিধা, এতদিন খেলা বন্ধ থাকায় লুইস সুয়ারেজ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারছেন। যা নিয়ে আঁতোয়ান গ্রিজম্যান বলেছেন, ‘লুইস বার্সায় প্রচুর গোল করে। চোটের জন্য আমাদের শেষ কিছু ম্যাচ খেলতে পারেনি। যার জন্য গোটা দলই ভুগেছে। ও ফেরায় সবাই তাই খুশি’।

ফরাসি তারকা নিজেকে নিয়ে বলেছেন, ‘এতদিন বিশ্রাম পেয়ে ব্যক্তিগতভাবে আমার ভালই হয়েছে। মনে হয় শেষ পাঁচ বছরে এই প্রথম এত লম্বা ছুটি পেলাম। স্ত্রী, বাচ্চাদের সঙ্গে দারুণ সময় কাটালাম। খেলার ক্ষুধাটাও বেড়ে গিয়েছে। আমি তৈরি। তৈরি আমরা সবাই’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status