ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাকে পিটিয়ে মারলো ছেলে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 12 June, 2020, 8:10 PM

মাকে পিটিয়ে মারলো ছেলে

মাকে পিটিয়ে মারলো ছেলে

চুয়াডাঙ্গার জীবননগরে ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জামিরুলকে আটক করেছে পুলিশ।

নিহত সাজেদা খাতুন জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ার মন্টু শেখের স্ত্রী।


জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকাল মা সাজেদা খাতুন ও ছেলে জামিরুলের মধ্যে পারিবারিব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ছেলে জামিরুল লাঠি দিয়ে পিটিয়ে তার মাকে গুরুতর জখম করেন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় সাজেদাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ছেলে জামিরুলকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status