ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ওরা দুই ভাই মা-বাবাকে খুঁজছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 12 June, 2020, 7:08 PM

ওরা দুই ভাই মা-বাবাকে খুঁজছে

ওরা দুই ভাই মা-বাবাকে খুঁজছে

কাউছার ও জিয়াদ দুইভাই। মা-বাবাকে হারিয়ে ফেলেছে তারা। গত ১ জুন রাজধানীর কামরাঙ্গীরচরে তাদের সন্ধান পায় পুলিশ। পরে নেওয়া হয় তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে। কিভাবে রাজধানীতে এসেছে বা বাড়ি কোথায় সেসব কিছুই বলতে পারছে তারা দুজন।

কাউসারের বয়স পাঁচ বছর। তার গায়ের রঙ কালো ও উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। এদিকে জিয়াদের বয়স তিন বছর। তার গায়ের রঙ কালো ও উচ্চতা ৩ ফুট।
সম্পর্কিত খবর

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ১ জুন বিকেলে কান্নাকাটি অবস্থায় কামরাঙ্গীরচর থানার বেরিবাঁধ ময়দার মিলের সামনে তাদেরকে উদ্ধার করে পুলিশ। তারা নিজেদের বাড়ির কোনো ঠিকানা বলতে পারেনি। তবে বাবার নাম রাশেদ ও মায়ের নাম তানজিলা বলে পুলিশকে জানিয়েছে।

এদিকে বাড়ির সঠিক ঠিকানা না পাওয়া যাওয়ায় কামরাঙ্গীরচর থানা পুলিশ দুই শিশুকে হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়। এ ঘটনায় ১ জুন কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর-২৯।

শিশু দুটির বাবা-মা কিংবা স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ।

মোবাইল নম্বর- ০১৭৪৫-৭৭৪৪৮৭ (ডিউটি অফিসার) ও টেলিফোন নম্বর- ০২৯১১০৮৫।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status