ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শিক্ষিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 7:01 PM

শিক্ষিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

শিক্ষিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল শিক্ষিকার অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আহাদ মিয়া ওরফে বোদন (৩০) নামে নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। বুধবার তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আহাদ মিয়া সিলেটের বালাগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের আবদুর রহিমের ছেলে। বালাগঞ্জের বোয়ালজুর বাজারে তার মুদির দোকান রয়েছে। পুলিশ তার কাছ থেকে মুঠোফোন উদ্ধার ও আলামত জব্দ করেছে।


বুধবার জগন্নাথপুর থানা পুলিশ জানায়, মুঠোফোনে জগন্নাথপুর উপজেলার এক শিক্ষিকার সাথে বালাগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের আহাদ মিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে চলে আসা প্রেমের সম্পর্কের সুবাদে শিক্ষিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক করে। শিক্ষিকা বিয়ের জন্য চাপ দিলে আহাদ মিয়া নানা টালবাহানা শুরু করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে আহাদ মিয়া শিক্ষিকার নামে বেনামে ফেসবুকে ফেক আইডি খুলে অশ্লীল ভিডিও মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেটে ছেড়ে দেয়। এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে ৮ জুন জগন্নাথপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মঙ্গলবার আহাদ মিয়াকে বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক অনুজ কুমার দাশ জানান, মেয়েটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে তার সাথে প্রতারণা করেছে ওই লম্পট। আমরা যুবকের কাছ থেকে মুঠোফোন উদ্ধার করে আলমত জব্দ করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status