ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কিশোরীকে ধর্ষণ করল সৎ বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 7:03 PM
সর্বশেষ আপডেট: Friday, 12 June, 2020, 7:06 PM

কিশোরীকে ধর্ষণ করল সৎ বাবা

কিশোরীকে ধর্ষণ করল সৎ বাবা

ভারতে ফের ধর্ষণের শিকার এক কিশোরী। পশ্চিমবঙ্গের কলকাতায় গভীর রাতে মদ্যপ অবস্থায় ঘুমন্ত কিশোরীকে ধর্ষণ করে কিশোরীর সৎ বাবা। পরে তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতার নিউটাউন থানার পুলিশ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম বিশ্বজিত্‍ মহন্ত। কয়েকদিন আগেই স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় ওই ব্যক্তির। সেই ঝামেলার জেরেই মেয়েকে রেখে বাপের বাড়ি চলে যান ওই গৃহবধূ। এভাবেই চলছিল। এরই মাঝে ২-৩ দিন আগে রাতে মদ্যপ অবস্থায় দোকান থেকে ফেরে অভিযুক্ত বিশ্বজিত্‍। সেই সময় ঘরে ঘুমোচ্ছিল ওই কিশোরী। সেই সুযোগকে কাজে লাগিয়েই মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত। কিশোরীর আর্তনাদে জড়ো হয়ে যায় প্রতিবেশীরা। ধরে ফেলে অভিযুক্তকে। ঘটনায় ক্ষোভে ফুঁসতে থাকে স্থানীয়রা।

পরে বৃহস্পতিবার সকালে গোটা বিষয়টি জানিয়ে নিউটাউন থানায় সত্‍ বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই কিশোরী। এরপরই গ্রেপ্তার করা হয় তাকে। শুক্রবার বারাসত আদালতে পেশ করা হয়েছে বিশ্বজিৎকে। তবে তার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।  সূত্র: সংবাদ প্রতিদিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status