ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
দরিদ্রতা তামান্নার স্বপ্ন পূরণে বাধা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 7:53 PM

দরিদ্রতা তামান্নার স্বপ্ন পূরণে বাধা

দরিদ্রতা তামান্নার স্বপ্ন পূরণে বাধা

নাটোরের নলডাঙ্গার মোছা. তামান্না মারিয়াম তিমু এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিঘা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল সে।

এর আগে পিএসসি ও জেএসসিতেও জিপিএ-৫ পেয়েও উত্তীর্ণ হয়। তামান্নার স্বপ্ন ডাক্তার হওয়ার। কিন্তু তার এই স্বপ্ন পূরণে বাধা হয়েছে দরিদ্রতা।

মির্জাপুরদিঘা গ্রামের কৃষক শাহিন আলমের দুই মেয়ের ছেট তামান্না মারিয়াম তিমু। বড় মেয়ে শিশু খাতুনও মেধাবী শিক্ষার্থী। সে রাজশাহী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ইতিহাসের ছাত্রী। বৃদ্ধ বাবা-মাসহ ছয় সদস্যের সংসার চলে শাহিন আলমের একার আয়ে।

তামান্না স্বপ্ন একজন সৎ ও আদর্শবান ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করা। কিন্তু জানেন না অভাবের সংসারে তার সেই স্বপ্ন পূরণ হবে কী-না।

মা আফরিনা আক্তার বলেন, ‘তার দুই মেয়ে খুব মেধাবী। স্কুল শিক্ষকদের সহায়তায় তার দুই মেয়ের পড়াশুনা এতদূর এগিয়েছে। তার বাবার সামান্য আয়ে ছোট মেয়ের ডাক্তার হওয়ার হয়তো অধরাই থেকে যাবে।’

স্কুলের প্রধান শিক্ষক শিশির প্রাসাদ তালুকদার বলেন, ‘স্কুলের শিক্ষকরাই তাকে সহায়তা করেছেন। এখন উচ্চ শিক্ষার জন্য বিত্তবানদের সহায়তা প্রয়োজন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status