ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
সিংড়ায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 7:48 PM

সিংড়ায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা

সিংড়ায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নাটোরের সিংড়ায় ছোট স্ত্রীর ওপর অভিমান করে স্বামী উজ্জল হোসেন (২৮) ও প্রথম স্ত্রী জলি খাতুন (২০) আত্মহত্যা করেছেন। তারা দুজনেই গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহননের পথ বেছে নেয় বলে জানা গেছে।  

সোমবার (৮ জুন)  রাতে উপজেলার পুটিমারী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পুটিমারী গ্রামের আবু বক্কারের ছেলে উজ্জল হোসেন প্রথম স্ত্রী জলি খাতুন ঘরে থাকা সত্ত্বেও বছর খানেক আগে লিপি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে দুই সতীন ও স্বামী-স্ত্রীর মাঝে কলহ লেগেই থাকতো। সোমবার রাতে ছোট স্ত্রী লিপি খাতুনের সাথে উজ্জলের ঝগড়ার এক পর্যায়ে বড় স্ত্রী জলি খাতুন ও উজ্জল আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাসের ট্যাবলেট খায়। বাড়ির লাকজন জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।  

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status