ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
এক ভাই ধরে রাখলেন অন্য ভাই পেটালেন! ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 7:25 PM

এক ভাই ধরে রাখলেন অন্য ভাই পেটালেন! ভিডিও ভাইরাল

এক ভাই ধরে রাখলেন অন্য ভাই পেটালেন! ভিডিও ভাইরাল

কুমিল্লার মনোহরগঞ্জে দুই ভাই মিলে সড়কের উপর রিকশার চেইন দিয়ে এক বৃদ্ধকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

মারধরের শিকার বৃদ্ধ নূরুল আমিন (৭০) মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ফুলপুকুরিয়া গ্রামে বাসিন্দা। সম্পত্তির বিরোধ নিয়ে আপন দুই ভাতিজা মাঈন উদ্দিন ও মনির হোসেন ওই বৃদ্ধকে পিটিয়েছেন।
অভিযুক্ত মাঈন ও মনির ওই একই গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে। মারধরের ঘটনাটি ঘটেছে ফুলপুকুরিয়া গ্রামের মান্দারগাঁও বাজারের পাশে মনোহরগঞ্জ উপজেলা সড়কের উপর।
 
স্থানীয় সূত্র জানায়, মারধরের শিকার বৃদ্ধ নূরুল আমিন ও তার ভাই খোরশেদ আলমের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তির দ্বন্দ্ব রয়েছে। পুকুরের পানি সেচ এবং মাছ নিয়ে নতুন দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে একা পেয়ে সড়কের উপর রিকশার চেইন দিয়ে পিটিয়ে আহত করে খোরশেদ আলমের দুই ছেলে মাঈন ও মনির।

মনোহরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) মাহবুবুল কবির জানান, গত ২ জুন সম্পত্তির বিরোধে সড়কের উপর এক বৃদ্ধকে মারধরের ভিডিও ধারণ এবং ঘটনার সাথে সম্পৃক্ততা থাকায় রাসেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে দেখা গেল আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে চুরির মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। অভিযুক্ত মাঈন, মনির এবং তাদের বাবা খোরশেদ আলমসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন নূরুল আমিন। আসামিরা পালাতক রয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status