ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
ডা. জাফরুল্লাহর জন্য মেডিকেল বোর্ড বসানো হয়েছে
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 7:26 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 9 June, 2020, 7:31 PM

ডা. জাফরুল্লাহর জন্য মেডিকেল বোর্ড বসানো হয়েছে

ডা. জাফরুল্লাহর জন্য মেডিকেল বোর্ড বসানো হয়েছে

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত গণস্বাস্থ্যের ট্রাস্টি, মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে গুরুতর সংক্রমণ হওয়ায় একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  এ বোর্ডে দেশি-বিদেশি চিকিৎসকরা রয়েছেন।  এদিকে তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি জানান, দুপুর দেড়টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখে আসার পর তার চিকিৎসকরা এসব তথ্য জানিয়েছেন।

ফরহাদ আরও বলেন, করোনা ও ফুসফুসে গুরুতর সংক্রমণজনিত কারণে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে দেশ-বিদেশের চিকিৎসকরা অংশ নিয়েছেন। তার সার্বিক অবস্থা স্থিতিশীল ও অক্সিজেন গ্রহণের মাত্রা আগের মতোই রয়েছে। তিনি খাবার খেতে পারছেন।


তিনি আরও বলেন, বোর্ড গঠনের কথা চিকিৎসকরা আজকেই আমাদের জানিয়েছেন। নিশ্চয়ই আজকেই তারা বোর্ড গঠন করছেন।

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত হন। গত শুক্রবার থেকে তার শ্বাসকষ্ট বাড়ে। ওইদিন দুপুর থেকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে ডা. জাফরুল্লাহকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status