ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালাইকাকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অর্জুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 3:47 PM

মালাইকাকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অর্জুন

মালাইকাকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অর্জুন

বলিউডের আলোচিত-সমালোচিত জুটি অর্জুন ও মালাইকার বিয়ে নিয়ে তাদের ভক্ত ও নিন্দুকদের আগ্রহের শেষ নেই। বর্তমানে একসঙ্গেই নাকি বসবাস করছেন তারা! এমনই খবর শোনা যাচ্ছে অনেক দিন থেকেই।

সম্প্রতি আবারও অর্জুন-মালাইকার বিয়ের খবর নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রায়ই এ দুই তারকা ট্রলের শিকার হন বয়সের পার্থক্য নিয়ে। তবু তারা চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তারা।

গত ১৯ এপ্রিল অর্জুন মালাইকা বিয়ে করবেন বলেও একটি খবর ছড়ায়। সেই তারিখ পার হয়েছে। তারা এখনও বিয়ে করেননি। পরে শোনা যায় অর্জুন-মালাইকা নাকি এই জুনেই বিয়ে করবেন।

একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজেই মুখ খুলেছেন অর্জুন কাপুর। তিনি বলেন, ‘আমার বয়স এখন ৩৩। বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই আমার। যদি আমি বিয়ে করি, তবে সকলে অবশ্যই জানতে পারবেন। এটা নিয়ে আমার লুকনোর কিছু নেই।

এই যে আমার বিয়ে নিয়ে জল্পনা, এটা খুবই বিরক্তিকর। এ  নিয়ে আমার সবসময় উত্তর দিতেও ভালো লাগে না। এরমধ্যে যা শুনেছেন সবই গুজব। তবে এটা নিয়ে কারোর বিরুদ্ধে কোনও অভিযোগও করব না।’

এদিকে করোনার এই ক্রান্তিকালে অন্য তারকাদের মতো অর্জুনও এগিয়ে এসেছিলেন। ৩০০ দিনমজুরকে এক মাসের রেশন দিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status