ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বর্ণবাদী আচরণ করে চড় খেলেন শ্বেতাঙ্গ নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 3:42 PM

বর্ণবাদী আচরণ করে চড় খেলেন শ্বেতাঙ্গ নারী

বর্ণবাদী আচরণ করে চড় খেলেন শ্বেতাঙ্গ নারী

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি দোকানে ঢুকে কৃষ্ণাঙ্গ নারীর সঙ্গে বর্ণবাদী আচরণ করে থাপ্পড় হজম করতে হয়েছে শ্বেতাঙ্গ এক নারীকে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

এক ভিডিওতে দেখা যায়, গত শনিবার একটি দোকানে ঢুকে কৃষ্ণাঙ্গ তরুণীর সঙ্গে বর্ণবাদী আচরণ করছেন শ্বেতাঙ্গ এক নারী। সেই ঘটনার ভিডিও ধারণ করছিলেন গ্রেগ কন নামে এক ব্যক্তি। শ্বেতাঙ্গওই নারী গ্রেগ কনকে ভিডিও না করার ব্যাপারে সতর্ক করে দেন।

এরপর কৃষ্ণাঙ্গ নারীর কাছে পণ্য বিক্রি না করার জন্য দোকানের লোকজনকে অনুরোধ করেন। এমনকি তাদের জন্মস্থান এবং দেশ নিয়েও প্রশ্ন তোলেন। সেই সঙ্গে কৃষ্ণাঙ্গদের যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোতে চলে যাওয়ার কথাও বলেন তিনি।

কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ নারীর কাঁধে হাত দিয়ে টানও দেন শ্বেতাঙ্গ নারী। এবার মেজাজ ধরে রাখতে পারেন না কৃষ্ণাঙ্গ তরুণী। শ্বেতাঙ্গ ওই নারীর গালে সজোড়ে থাপ্পড় মেরে দেন।

ভিডিওধারণকারী এবার বলে ওঠেন, আপনি (শ্বেতাঙ্গ নারী) এটার (থাপ্পড়ের) যোগ্য। কৃষ্ণাঙ্গ নারী আত্মরক্ষার অংশ হিসেবেই থাপ্পড় মেরেছেন বলে মনে করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status