ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ভারতের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী মমতা, কত টাকা বেতন পান জানেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 8:22 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 3 June, 2020, 8:25 PM

ভারতের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী মমতা, কত টাকা বেতন পান জানেন?

ভারতের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী মমতা, কত টাকা বেতন পান জানেন?

ভারতে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী— সকলের বেতন কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে থাকে। সাংসদদের বেতন-সহ অন্যান্য রোজগারও গোটা দেশে এক। কিন্তু মুখ্যমন্ত্রী ও বিধায়কদের বেতন কাঠামো প্রতিটি রাজ্য আলাদা আলাদা করে ঠিক করে। আর সেই হিসেবে দেখা যাচ্ছে, বিধায়ক মন্ত্রীদের মাসিক আয়ের হিসেবে পশ্চিমবঙ্গ বরাবরই পিছনের সারিতে।


বিধানসভা চলাকালীন প্রত্যেক বিধায়ক উপস্থিত থাকার জন্য ভাতা পেয়ে থাকেন। বামফ্রন্টের আমলে সেটা ছিল প্রতিদিন প্রতি বিধায়কের জন্য ৭৫০ টাকা। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠিত হওয়ার পরে সেই ভাতা ২৫০ টাকা বেড়ে এখন হয়েছে ১ হাজার টাকা। তাতেও অন্যান্য রাজ্যের তুলনায় রোজগারে অনেকটাই পিছিয়ে এই রাজ্যের বিধায়ক, মন্ত্রীরা। আর মুখ্যমন্ত্রী তো একেবারে পিছনে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী যেখানে মাসে ১ লাখ টাকা বেতন পান সেখানে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর বেতন মাত্র ৮ হাজার টাকা। দীর্ঘ বাম জমানাতেই এই রাজ্য মুখ্যমন্ত্রীর বেতন-বৃদ্ধি হয়নি।


দেখে নিন কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন কেমন—


পঞ্জাব— ১ লাখ টাকা

বিহার— ৯৯ হাজার ৫০০ টাকা

মহারাষ্ট্র— ৯৭ হাজার টাকা

ঝাড়খণ্ড— ৯৫ হাজার টাকা

জম্মু ও কাশ্মীর— ৯০ হাজার টাকা

ওড়িশা— ৫৯ হাজার টাকা

দিল্লি— ২০ হাজার টাকা

ত্রিপুরা— ৯ হাজার ২০০ টাকা

পশ্চিমবঙ্গ— ৮ হাজার টাকা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status