ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের টেস্ট স্কোয়াড ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 8:24 PM

ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের টেস্ট স্কোয়াড ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের টেস্ট স্কোয়াড ঘোষণা

করোনা আতঙ্কের মধ্যেই ইংল্যান্ড সফরের জন্য ১৪ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া আরো ১১ জনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

১৮ জুলাই থেকে তিন ম্যাচের সিরিজটি শুরু হবে। তবে মাঠে কোনো দর্শক থাকতে পারবেন না।

এ সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে এবং ৮ জুন তারা প্রাইভেট চার্টার্ড বিমানে করে ইংল্যান্ড যাত্রা করবেন।

এত বেশি খেলোয়াড়কে রিজার্ভ হিসেবে রাখার কারণ হিসেবে উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইংল্যান্ডে অনুশীলনের সময় যাতে তারা ক্রিকেটারদের সাহায্য করতে পারেন এবং যেকোনো ধরণের ইনজুরির ক্ষেত্রে বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন।


১৪ সদস্যের উইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেই হোপ, জার্মেই ব্লাকউড, রোস্টন চেজ, আলজেরি জোসেপ, ক্রমাহ বুনের, রাখিম ক্যাম্পবেল, রেমন্ড রিফার, ক্রেইগ ব্রাথওয়েট, শেন ডরিচ, কিমার রোচ, শামার ব্রুকস এবং চিমার হোল্ডার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status