|
পরিসংখ্যানে আর্জেন্টিনা-অস্ট্রিয়া লড়াই
নতুন সময় ডেস্ক
|
![]() পরিসংখ্যানে আর্জেন্টিনা-অস্ট্রিয়া লড়াই ডালাস স্টেডিয়ামে জে গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায়। প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। আর জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জেতে অস্ট্রিয়া। আসন্ন ম্যাচের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান। ৩ এই নিয়ে তৃতীয়বার আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। সবশেষ দেখা হয়েছিল তাদের ৩৬ বছর আগে। ভিয়েনায় প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আর ১৯৮০ সালে আরেক প্রীতি ম্যাচে ৫-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচেই আন্তর্জাতিক ফুটবলে নিজের একমাত্র হ্যাটট্রিক করেছিলেন দিয়েগো মারাদোনা। ৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে নিজেদের সবশেষ আট ম্যাচের কেবল একটিতে হেরেছে আর্জেন্টিনা (৪ জয়, ৩ ড্র)। ওই হারটি ছিল ২০১৮ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে। ৭ সপ্তম দেশ হিসেবে বিশ্বকাপে টানা চার ম্যাচে অন্তত তিন গোল করে করার হাতছানি আর্জেন্টিনার সামনে। সবশেষ এই স্বাদ পেয়েছিল স্পেন, ১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে। ১ আলজেরিয়ার বিপক্ষে জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক (ক্লাবের হয়ে ৫০টি, আর্জেন্টিনার হয়ে ১১টি) করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার (১৬) পাশে বসেন মেসি। জার্মান তারকাকে ছাড়িয়ে নতুন চূড়ায় উঠতে অস্ট্রিয়ার বিপক্ষে তার প্রয়োজন একটি গোল। ৩ অস্ট্রিয়ার জালে বল পাঠাতে পারলে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়বেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী মেসি। আগের দুজন এই স্বাদ পান এক আসরেই- ১৯৫৮ সালে ফ্রান্সের জুস্ত ফঁতেন ও ১৯৭০ সালে ব্রাজিলের জাইরজিনিয়ো। মেসির এই যাত্রা শুরু হয় চার বছর আগে কাতারে শিরোপা জয়ের আসরে। ২ আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারলে, ১৯৮২ সালের পর এই প্রথম পরপর দুই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করবে অস্ট্রিয়া। ১০ যদিও দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষে অতীত ইতিহাস অস্ট্রিয়ার পক্ষে নয়। ১৯৮২ বিশ্বকাপে চিলির বিপক্ষে ১-০ গোলে জয়ের পর থেকে, দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষে খেলা ১০ ম্যাচের কেবল একটি জিততে পেরেছে অস্ট্রিয়া (৪ ড্র, ৫ হার)। আর সেই জয়টি এসেছিল ২০১৭ সালের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে। ৭ বিশ্বকাপে অস্ট্রিয়ার সবশেষ ১০ গোলের ৭টিই এসেছে সেট পিস থেকে (৩ কর্নার, ২ পেনাল্টি, ১ ফ্রি কিক, ১ সরাসরি ফ্রি কিক)। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
