ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অবৈধ যান নিয়ন্ত্রণে ব্যর্থ, হাইওয়ে থানার ওসি প্রত্যাহার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 6:33 PM

অবৈধ যান নিয়ন্ত্রণে ব্যর্থ, হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

অবৈধ যান নিয়ন্ত্রণে ব্যর্থ, হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

মহাসড়কে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল ও প্রাণহানির ঘটনায় সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইয়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৩ জুন) সকালে হাইওয়ে পুলিশের বগুড়া আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করে তাকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।

মঙ্গলবার (২ জুন) বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার সরিষাকোল নামক স্থানে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলর্সের ধাক্কায় অবৈধভাবে চলাচলরত একটি সিএনজিচালিত থ্রি-হুইলারে থাকা বাবা-মা ও মেয়েসহ তিনজন প্রাণ হারান। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম প্রত্যাহারের
বিষয়টি স্বীকার করে জানান, বুধবার সন্ধ্যার মধ্যে আমি চলে যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status