ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ডোবায় ভেসে উঠলো যমজ দুই শিশুর লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 6:29 PM

ডোবায় ভেসে উঠলো যমজ দুই শিশুর লাশ

ডোবায় ভেসে উঠলো যমজ দুই শিশুর লাশ

যশোরের অভয়নগরে খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত হাসান ও হুসেইন সিদ্ধিপাশা গ্রামের মাজেদ শেখের ছেলে।

মাজেদ শেখের ভাই স্থানীয় ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো বুধবার বাড়ির পাশে খেলা করছিল দুই ভাই হাসান-হুসেইন।

বুধবার দুপুরের দিকে দুই ছেলেকে না পেয়ে তাদের মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার মধ্যে দুই ছেলেকে ভেসে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। যমজ দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, দুই বছর বয়সী দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status