ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
চিলিতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 5:03 PM

চিলিতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চিলিতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

লাতিন আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।

বুধবার (৩ জুন) স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে) এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, উত্তরের আন্তোফাগাস্তা অঞ্চলের আন্দিজ পর্বতমালা ঘেঁষা সান পেদ্রো দ্য আতাকামা শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের ৯৮ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status