ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
চাহালকে নিয়ে জাতিবিদ্বেষী মন্তব্য যুবরাজের, উত্তাল সোশ্যাল মিডিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 5:06 PM

চাহালকে নিয়ে জাতিবিদ্বেষী মন্তব্য যুবরাজের, উত্তাল সোশ্যাল মিডিয়া

চাহালকে নিয়ে জাতিবিদ্বেষী মন্তব্য যুবরাজের, উত্তাল সোশ্যাল মিডিয়া

হঠাৎ ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। তাকে সবার কাছে করজোড়ে ক্ষমা চাইতে বলছেন তারা। ইতিমধ্যে বিষয়টি চরম গুরুতর পর্যায়ে পৌঁছেছে। সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিং মাফি মাঙ্গো অর্থাৎ মাফ চাও ট্রেন্ড চালু হয়ে গেছে।

ঘটনার সূত্রপাত গেল এপ্রিলে। ওই সময় ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে নানা বিষয় নিয়ে কথা বলেন যুবি। তাতে মজা করে টিম ইন্ডিয়ার লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে একটি মন্তব্য করেন তিনি।

একে জাতিবিদ্বেষী বক্তব্য বলে দাবি করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। অ্যাক্টিভিস্টরা সোচ্চার হয়েছেন, সেই বক্তব্যের জন্য যুবরাজকে বিনয়ের সুরে ক্ষমা চাইতে হবে।

তো কী বলেছিলেন যুবি? রোহিতের সঙ্গে আড্ডায় চাহালের প্রসঙ্গ উঠতে যুবি বলেন, এ ধরনের লোকদের কোনো কাজ নেই। বিশেষ করে তোর আর যুজির।

এখানেই শেষ নয়। যুবরাজ যোগ করেন, যুজি (চাহাল) নিজের পরিবারের সঙ্গে কী ভিডিও দিয়েছে, দেখেছ। আমি তাকে বলেছি– তুই পাগল নাকি। নিজের বাবাকেও নাচাচ্ছিস!

নিছক মজার ছলে কথাগুলো বলেন বিশ্বকাপজয়ী তারকা। কিন্তু এর জেরে সোশ্যাল মিডিয়া এমন উত্তাল হয়ে উঠবে, সেটি বোধহয় বুঝতে পারেননি যুবরাজ। সূত্র: ইন্ডিয়া টাইমস/ইন্ডিয়ান এক্সপ্রেস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status