ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নাগরিক অধিকার খর্ব, প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার নির্দেশ আদালতের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 4:59 PM

নাগরিক অধিকার খর্ব, প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার নির্দেশ আদালতের

নাগরিক অধিকার খর্ব, প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার নির্দেশ আদালতের

নাগরিক অসন্তোষ নিয়ন্ত্রণে ইন্টারনেটের গতি কমিয়ে দেশের মানুষের অধিকার খর্ব করায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। বুধবার দেশটির আদালত গত বছর সরকারের নেয়া পাপুয়া অঞ্চলের ইন্টারনেটের গতি কমিয়ে দেয়ার সেই সিদ্ধান্তকে বেআইনি হিসেবেও ঘোষণা দিয়েছেন।

গত বছরের আগস্টে দেশটির জাভা দ্বীপের সুরাবায়া শহরে পাপুয়ান শিক্ষার্থীরা বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়। পাপুয়া এবং পশ্চিম পাপুয়া প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়লে দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানির বিস্তার ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেয়।

বুধবার জাকার্তার প্রশাসনিক আদালত প্রেসিডেন্ট জোকো উইদোদোসহ দেশটির কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেয়ার নির্দেশ দিয়েছেন। সেই সময় দেশটির বিভিন্ন প্রান্তে ইন্টারনেটের গতি হ্রাস এবং কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন করে দেয়া হয়।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, নাগরিক অধিকার খর্ব এবং স্বাধীনতায় হস্তক্ষেপ করায় দেশের সরকার অন্তত তিনটি জাতীয় দৈনিক এবং ছয়টি টেলিভিশনে আগামী এক মাসের মধ্যে বিবৃতি প্রকাশ এবং প্রচার করে ক্ষমা প্রার্থনা করবে।

গত বছর জাকার্তার প্রশাসনিক আদালতে দেশটির সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ইন্দোনেশীয় অ্যালায়েন্স অফ ইন্ডিপেনডেন্ট জার্নালিস্ট এবং সাউথইস্ট এশিয়া ফ্রিডম অফ এক্সপ্রেশন নেটওয়ার্ক নামের দু'টি সংস্থা। এই মামলার শুনানি শেষে বুধবার আদালত সরকারকে ক্ষমা চাওয়ার জন্য এক মাসের সময় বেধে দিয়ে নির্দেশ জারি করে। দেশটির সরকার আদালতের এই নির্দেশের বিরুদ্ধে আপিল করবে কি-না সেবিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে আপিল করার জন্য ১৪ দিনের সময় পাবে দেশটির ক্ষমতাসীন জোকো উইদোদো সরকার।

মামলার বাদি সংস্থা দুটির আইনজীবী আদি ওয়াহিউদ্দিন বলেন, সরকার যে একই ধরনের কাজ আবারও করবে না, তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু এটি নৈতিক দিক থেকে প্রমাণিত যে, তারা যা করেছিল, সেটি ঠিক ছিল না।

আদালতের এই আদেশের ব্যাপারে তাৎক্ষণিকভাবে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর কার্যালয়ের মুখপাত্রের মন্তব্য জানা যায়নি। সূত্র: রয়টার্স।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status