ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
আমেরিকাকে দুমুখো বলে খোঁচা ক্যারি ল্যামের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 1:43 PM

আমেরিকাকে দুমুখো বলে খোঁচা ক্যারি ল্যামের

আমেরিকাকে দুমুখো বলে খোঁচা ক্যারি ল্যামের

নিজের দেশে গণতন্ত্রকে টুঁটি চেপে হত্যা করে বিশ্ববাসীকে এ ব্যাপারে নসিহত করা মার্কিন প্রেসিডেন্টকে এবার খোঁচা দিলেন হংকংয়ের নেত্রী ক্যারি ল্যাম।

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক খুনের বিরুদ্ধে মার্কিনমুলুক ছাপিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রসঙ্গে মঙ্গলবার ওয়াশিংটনকে খোঁচা দেন ক্যারি ল্যাম। খবর সিনহুয়ার।

স্বাধীনতার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা হংকংয়ে সম্প্রতি জাতীয় নিরাপত্তা আইন চালু করার কথা জানিয়েছিল বেইজিং।

গত সপ্তাহে জাতিসংঘে ওই ঘটনার তীব্র বিরোধিতা করে ব্রিটেন ও আমেরিকা। প্রতিবাদে আংশিক স্বায়ত্তশাসিত হংকংকে দেয়া বেশ কিছু সুবিধা প্রত্যাহারের কথাও ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটনের এ ঘোষণার পর এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন ল্যাম। তিনি বলেছেন, মার্কিন প্রশাসন কীভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণ করছে, তা দেখতেই পাচ্ছি। তারা বিক্ষোভ দমন করতে সেনাবাহিনী নামানোর হুমকি দিচ্ছে।

অথচ গত বছর হংকংয়ে যখন বিক্ষোভ ছড়িয়েছিল, তাদের অবস্থানটা ছিল একেবারে বিপরীত। ল্যামের অভিযোগ, আমেরিকার মতো দেশগুলো দুমুখো নীতি নিয়ে চলে।

নিজের দেশে নিরাপত্তার বিষয়টি তারা ভালোই বোঝে। কিন্তু অন্যের শহরে যখন সেটি ঘটে, তখন সেটিই ঘোলা কাচের মধ্যে দিয়ে দেখে তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status